চট্টগ্রামে ইটভাটা মালিকদের সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় রাঙ্গুনিয়া ব্রিকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ চৌধুরীসহ চট্টগ্রামের বিভিন্ন ইটভাটা মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ইটভাটা পরিচালনা, পরিবেশ সংরক্ষণ, কৃষিজমির মাটি ব্যবহার বন্ধ এবং পরিবেশবান্ধব ও আইনসম্মতভাবে ইটভাটা পরিচালনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইটভাটা মালিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তারা।
রাঙ্গুনিয়া প্রতিনিধি ওমর ফারুক 



















