ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে দাওয়াতে ইসলামীর বর্ণাঢ্য স্বাগত জুলুস, সর্বস্তরের মানুষের ঢল

  • আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 18

নিজস্ব প্রতিবেদক 
পবিত্র ঈদে মীলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের আগমন উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রামে এক বিশাল ও বর্ণাঢ্য ‘স্বাগত জুলুসে মীলাদ’ অনুষ্ঠিত হয়েছে। দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত এই জুলুসে ধর্মপ্রাণ মুসল্লি ও আশেকানে রাসূলের ঢল নামে।

নান্দনিক রুট ও সালাত-সালাম:সকালে নগরীর ঐতিহ্যবাহী জামিয়াতুল ফালাহ জামে মসজিদ (ওয়াসা মোড়) প্রাঙ্গণ থেকে জুলুসটি শুরু হয়।

এরপর লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট ও কদমতলী প্রধান সড়ক হয়ে ফয়জানে মদিনা মাদারবাড়ী পাম্প হাউজ জামে মসজিদের সামনে এসে সমবেত হয়।

সেখানে সমবেত ধর্মপ্রাণ জনতা নবী করিম (সা.)-এর শানে সালাত ও সালাম পেশ করেন। পরে মিলাদ কিয়াম ও দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ার মাধ্যমে জুলুসের সমাপ্তি ঘটে।শীর্ষ নেতৃবৃন্দের অংশগ্রহণ:মোবারক এই জুলুসে নেতৃত্ব দেন দাওয়াত ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুল মুবিন আত্তারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সভাপতি কাউসার কাদেরী আত্তারী এবং দাওয়াত ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় পরিষদের সদস্য মোহাম্মদ শওকত আত্তারী।

এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন স্তরের বিশিষ্ট ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ জুলুসে সংহতি প্রকাশ করে অংশ নেন।শান্তিপূর্ণ আয়োজন ও বার্তা:জুলুস চলাকালে অংশগ্রহণকারীরা দরুদ শরিফ পাঠ এবং লব্বায়েক ইয়া রাসূলাল্লাহ ধ্বনিতে পুরো নগরী মুখরিত করে তোলেন। বক্তারা বিশ্ববাসীর শান্তি ও মুক্তির দূত হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ দৈনন্দিন জীবনে ধারণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে এই স্বাগত জুলুস সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে প্রশাসন ও সাধারণ জনগণকে ধন্যবাদ জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

চট্টগ্রামে দাওয়াতে ইসলামীর বর্ণাঢ্য স্বাগত জুলুস, সর্বস্তরের মানুষের ঢল

আপডেট সময় : ০৬:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬