ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে তরুণ কলাম লেখকদের মিলনমেলা: ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে লেখনীর ধারাই মূল হাতিয়ার

  • আপডেট সময় : ১২:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • 33

নিজস্ব প্রতিবেদক : 

‎বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়:
‎“সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়”—এই যুগোপযোগী স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার “বার্ষিক লেখক সম্মাননা ও আলোচনা সভা-২০২৬”।

আজ ২২ আগস্ট, ২০২৬ (শনিবার) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটোরিয়ামে এই মেধা, মনন ও সৃষ্টিশীলতার মিলনমেলা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১০ আসনের  সংসদ সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য সাঈদ আল নোমান। প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এস.কে আজিজুল বারী হেলাল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, চবি শাখার সভাপতি আই এইচ মন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

‎প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান, এমপি বলেন, “তরুণরাই আগামী দিনের বাংলাদেশের মূল চালিকাশক্তি। তাদের লেখনীর ধারাই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে এবং তরুণদের সুপ্ত প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করতে।” প্রধান বক্তা এস.কে আজিজুল বারী হেলাল, এমপি তরুণ লেখকদের দেশপ্রেম ও বস্তুনিষ্ঠতাকে বুকে ধারণ করে নিয়মিত কলাম লেখার আহ্বান জানান।

‎অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে সুচিন্তিত মতামত তুলে ধরেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী এবং নাগরিক টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান এ.কে আজাদ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোহাম্মদ সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ড. মোহাম্মদ সালেহ জহর, প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ারদী এবং চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের (সিআরএফ) সিনিয়র সহ-সভাপতি অলিউর রহমান।

‎অনুষ্ঠানের শেষ পর্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেরা উদীয়মান তরুণ কলাম লেখকদের মেধার স্বীকৃতিস্বরূপ “বার্ষিক লেখক সম্মাননা-২০২৬” স্মারক তুলে দেওয়া হয় । বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং দেশসেরা তরুণ কলাম লেখকদের প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত ছিল পুরো আয়োজন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

চবিতে তরুণ কলাম লেখকদের মিলনমেলা: ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে লেখনীর ধারাই মূল হাতিয়ার

আপডেট সময় : ১২:৪২:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬