ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ডিএনসির অভিযানে ১ লিটার ফেয়ারডিলসহ গ্রেপ্তার ১

চাঁদপুর সদর উপজেলার তালতলা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১ লিটার ভারতীয় ফেয়ারডিল সিরাপসহ মো. সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর ২০২৬) চাঁদপুর সদর থানাধীন তালতলা পাটোয়ারী বাড়ি এলাকায় নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার সাইফুল ইসলামের দখলে থাকা একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতর পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ভারতের তৈরি ফেয়ারডিল (FAIRDYL) নামের ১০ বোতল তরল পদার্থ জব্দ করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ১ হাজার মিলিলিটার বা ১ লিটার তরল পদার্থ ছিল। জব্দ করা তরল পদার্থে কোডিন ফসফেট ও ক্লোরফেনিরামিন রয়েছে বলে অধিদপ্তরের তথ্যে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার সাইফুল ইসলাম চাঁদপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালতলা পাটোয়ারী বাড়ির বাসিন্দা। তাঁর পিতার নাম খোরশেদ আলম পাটোয়ারী এবং মাতার নাম মৃত শিরিনা বেগম।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৪(খ) অনুযায়ী চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উপপরিদর্শক মো. সোহেল রানা।

জনপ্রিয় সংবাদ

সুন্দরবনে ২৬০ টন কয়লা ও কার্গো জাহাজ সহ আটক আটক ৯

চাঁদপুরে ডিএনসির অভিযানে ১ লিটার ফেয়ারডিলসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬