আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ০২ দিন মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির
চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব পালনের কৌশল, আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চাঁদপুর-এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচির কার্যক্রম শুরু হয়। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, চাঁদপুর। তিনি ০২ দিন মেয়াদি প্রশিক্ষণ কর্মসূচির ২য় ব্যাচের উদ্বোধন করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
০২ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এ সময় জনাব মিয়াজী আলিফ ইমরান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চাঁদপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি। 



















