চট্টগ্রামের রাউজান উপজেলার ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ সেলিম উদ্দিন। তিনি চট্টগ্রাম-৬ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত বলে জানা গেছে।
সম্প্রতি এক শুভেচ্ছা বার্তায় মোঃ সেলিম উদ্দিন বলেন, “আমি গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পরম বন্ধু হিসেবে থাকতে চাই। ১৪ নম্বর বাগোয়ান ইউনিয়নের জনগণের পাশে থেকে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করে যেতে চাই।”
তার সমর্থকদের দাবি, দীর্ঘ রাজনৈতিক জীবনে মোঃ সেলিম উদ্দিন বিভিন্ন মামলা, হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে তার যোগাযোগ ও সম্পৃক্ততার বিষয়টিও এলাকায় আলোচনায় রয়েছে।
আসন্ন বাগোয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন মোঃ সেলিম উদ্দিন। তিনি বলেন, জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থেকে ইউনিয়নের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করতে চান।
বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লায় চলমান ও অসমাপ্ত উন্নয়নকাজগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মোঃ সেলিম উদ্দিনের প্রত্যাশা, জনগণের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বাগোয়ান ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব হবে। তিনি নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছেন।
চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মোঃ সেলিম উদ্দিন
-
প্রতিবেদক: ওমর ফারুক - আপডেট সময় : ০৬:১৬:২১ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- 19
জনপ্রিয় সংবাদ




















