ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডল সহ ২ জন আটক

জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে মাদক মামলায় তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে ওসি তামবিরুল ইসলাম জানিয়েছেন।

আটকরা হলেন—পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের মোঃ খলিল মন্ডলের ছেলে মোঃ আব্দুর রশিদ (৪৫) এবং ছিট মানিক গ্রামের মো. তোফাজ্জলের ছেলে মো. গোলাম কিবরিয়া (৪২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের মো. খলিল মন্ডলের বসতবাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ আব্দুর রশিদ ও গোলাম কিবরিয়াকে আটক করা হয়।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাবিরুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কেশবপুর গ্রামে অভিযান চালিয়ে ১৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

জয়পুরহাটের পাঁচবিবিতে ১৪৫ পিস ট্যাপেন্টাডল সহ ২ জন আটক

আপডেট সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬