ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, কৃষকের স্বপ্নভঙ্গ

জয়পুরহাট সদর উপজেলায় নূর মোহাম্মদ (৩৬) নামের এক কৃষকের প্রায় ৭০০টি কলাগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাশের গতন শহর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নূর মোহাম্মদ পুরানাপৈল ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লুৎফর রহমানের ছেলে। তিনি জানান, বিভিন্ন এনজিও ও অন্য উৎস থেকে প্রায় ৫০ হাজার টাকা ঋণ নিয়ে দেড় বিঘা জমিতে কলাবাগান করেছিলেন। বাগানের অধিকাংশ গাছে থোড় আসার পাশাপাশি কাঁচা কলাও ধরেছিল।

কৃষক নূর মোহাম্মদ বলেন, ‘অনেক কষ্ট করে বাগানটি করেছিলাম। অধিকাংশ গাছেই থোড় এসেছিল, কাঁচা কলা ঝুলছিল। গত বছর কলা বিক্রি করে ৪৫ হাজার টাকা লাভ হয়েছিল। এবার বাজার ভালো থাকায় আরও বেশি লাভের আশা করেছিলাম। কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল।

তিনি বলেন, মঙ্গলবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তাঁর বাগানের প্রায় সব কলাগাছ কেটে ফেলে। বুধবার বিকেলে এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

জয়পুরহাটে ৭০০ কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা, কৃষকের স্বপ্নভঙ্গ

আপডেট সময় : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬