আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে *“জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব”* শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক, টাঙ্গাইলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ এবং এর বিকাশে সম্মিলিতভাবে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার পাশাপাশি বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধের সুরক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা যথাযথভাবে তুলে ধরতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় বক্তারা বলেন, একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ তার জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ। এসব বিষয় সংরক্ষণ ও বিকাশে ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচার বা শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীলতার সঙ্গে মতামত প্রকাশের ওপরও গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সুজন কুমার দাস টাঙ্গাইল প্রতিনিধি: 



















