নিজস্ব প্রতিবেদক
৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের বর্ষপূর্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে চট্টগ্রামে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দল, আন্তঃজেলা ট্রাক কাভার্ডভ্যান শ্রমিক ফেডারেশন এবং জাতীয়তাবাদী চালক দল চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ কর্মসূচির আয়োজন করা হয়।
গতকাল ৫ আগস্ট সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি সম্মান জানান। কর্মসূচিটিতে উপস্থিত নেতৃবৃন্দ জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দেন।
এসময় জাতীয়তাবাদী চালক দল মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো: জাহাঙ্গীর আলম বলেন জুলাই গণ-অভ্যুত্থানের শহীদরা আমাদের দ্বিতীয় স্বাধীনতার সূর্যসন্তান। ফ্যাসিবাদের হাত থেকে দেশকে মুক্ত করতে মেহনতি শ্রমিক সমাজ সবসময় রাজপথে ছিল। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে দেশে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আমরা চালক ও শ্রমিক দল সবসময় জনগণের অধিকার রক্ষার লড়াইয়ে প্রস্তুত আছি।
জাতীয়তাবাদী চালক দল স্টেশন রোড শাখার সভাপতি হামিূ বলেন যেসব ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছেন, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না । কোনো ষড়যন্ত্রই এই অর্জনকে নস্যাৎ করতে পারবে না। পরিবহন শ্রমিকরা সবসময় দেশের ক্রান্তিলগ্নে ঐক্যবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় পাহারাদার হিসেবে কাজ করবে।
জাতীয়তাবাদী চালক দল স্টেশন রোড শাখার সাধারণ সম্পাদক ইসহাক জসনসন বলেন “বিগত স্বৈরাচারী সরকার শ্রমিকদের ওপর যে জুলুম-নির্যাতন চালিয়েছিল, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে তার অবসান ঘটেছে [Contআমাদের দায়িত্ব এই নতুন বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তোলা। আমরা পরিবহন খাতের সকল চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ করে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে কাজ করে যাব।”
শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় । অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন ।










