ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক মাইলফলক

  • আপডেট সময় : ০৫:৪২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 23

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ৫ আগস্টের স্মৃতিচারণ করে বলেছেন, বিপ্লবের দিনগুলোতে তিনি নিজেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে গিয়ে আহতদের অবর্ণনীয় কষ্ট ও কান্না দেখেছেন। অনেকে এখনো হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। এমনকি কারো কারো শরীরে এখনো বুলেট আটকে আছে।

তিনি জোর দিয়ে বলেন, আহতদের সুচিকিৎসা এবং শহীদদের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার নৈতিক ও মানবিক কর্তব্য। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে শহীদদের আত্মা শান্তি পাবে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত তিনদিনের কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানও একই ধারাবাহিকতায় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক মাইলফলক।

তিনি সবাইকে দল-মত নির্বিশেষে “সবার আগে বাংলাদেশ” এই নীতি ধারণ করে জুলাই বিপ্লবের চেতনায় একটি বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানান।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদের সঞ্চালনায় ও সভাপতি জাহিদুল করিম কচি’র সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ৩ দিনব্যাপী বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের ঐতিহাসিক মাইলফলক

আপডেট সময় : ০৫:৪২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬