ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিকরগাছা হাজিরবাগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে হাজিরবাগ ইউনিয়ন বিএনপি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নী।

অনুষ্ঠানে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি তাদের উচ্চশিক্ষার পথে এগিয়ে নিতে পরিবার, শিক্ষক ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন।

সংবর্ধনা অনুষ্ঠানে হাজিরবাগ ইউনিয়ন বিএনপির নেতাকর্মী, শিক্ষক, অভিভাবক, কৃতি শিক্ষার্থীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ঝিকরগাছা হাজিরবাগে এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৩:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬