টাঙ্গাইলে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির অক্টোবর মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু সাঈদ।
সভায় জেলার কৃষকদের জন্য মানসম্মত সার ও বীজের প্রাপ্যতা নিশ্চিত করা, কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ ও বিতরণব্যবস্থা বজায় রাখা এবং সার ও বীজের বাজার পরিস্থিতি পর্যালোচনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় জেলার কৃষি উৎপাদন অব্যাহত রাখা, কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধান করা এবং কৃষি উপকরণ সরবরাহে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতের উন্নয়নে সংশ্লিষ্ট দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সুজন কুমার দাস ধনবাড়ী-টাঙ্গাইল প্রতিনিধি 


















