টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এই সৎসং কারা দন্ডের আদেশ প্রদান করেন আদালত
একই সাথে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আ. ন. ম. ইলিয়াস এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- দেলদুয়ার উপজেলার মঙ্গহোড় গ্রামের হযরত আলীর ছেলে রাজন মিয়া, টাঙ্গাইল সদর উপজেলার পয়লা পশ্চিম পাড়া গ্রামের মো. নিলু মিয়ার ছেলে মো. আমির হামজা, কালিহাতী উপজেলার পৌলি এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে আল আমিন, দেলদুয়ার উপজেলার পাথরাইল এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে বিপ্লব মিয়া, মঙ্গলহোড় মধ্যপাড়া এলাকার মোঃ মজনু মিয়ার ছেলে মোঃ রিফাত, মঙ্গলহোড় এলাকার মোঃ মোবারকের ছেলে আব্দুর রউফ ।
সরকারি কৌশুলি (পিপি) ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ২৯ অক্টোবর ভুক্তভোগী গৃহবধূ দেলদুয়ার থানার আটিয়া গ্রামে তার ফুফু শিউলী বেগমের বাড়িতে বেড়াতে যান।
সেখানে পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে ফুফুর নিকট থেকে ৫০ হাজার টাকা ধার নেন তিনি। ওইদিন রাতে মাদারজানি যাওয়ার পথে আসামিরা জোরপূর্বক তাকে মোহন টেক্সটাইল মিলের অফিস রুমে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং তার মোবাইল ও পার্স থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে । ঘটনার পরদিন ভুক্তভোগী বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন। দেলদুয়ার থানার পরিদর্শক (নিরস্ত্র) আজিজুল হক হাওলাদার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৩) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই রায় প্রদান করেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে আসামিদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ আর ( এস আলম ) জেলা প্রতিনিতে টাঙ্গাইল 


















