টাঙ্গাইল জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব শরীফা হক। বুধবার (২৩ সেপ্টেম্বর) তিনি কারাগার পরিদর্শনে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, বন্দিদের খাবারের মান, চিকিৎসা সুবিধা এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি কারাগারের পরিবেশ ও ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ ছাড়া তাঁতশিল্পকে টিকিয়ে রাখা এবং কারাগার থেকে মুক্তির পর বন্দিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে কারাগারে স্থাপিত লুম (Loom) কার্যক্রমের অগ্রগতিও পরিদর্শন করেন তিনি।
লুম কার্যক্রমের মাধ্যমে বন্দিদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক। প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও কর্মমুখী করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। কারাগার থেকে মুক্তির পর প্রশিক্ষণপ্রাপ্ত বন্দিরা যেন অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
পরিদর্শনকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল; জেল সুপারসহ কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুজন কুমার দাস ধনবাড়ী, টাঙ্গাইল প্রতিনিধি: 



















