ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টেকসই স্যানিটেশনে মডেল লালমনিরহাট: স্যানমার্কস প্রকল্পের জেলা সম্মেলন অনুষ্ঠিত

প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা, মানসম্মত স্যানিটেশন ব্যবস্থার সহজলভ্যতা এবং আধুনিক প্রযুক্তির প্রসারে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী জেলা স্যানমার্কস সম্মেলন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই)-এর উদ্যোগে এবং সুইজারল্যান্ড সরকার ও ইউনিসেফের কারিগরি সহায়তায় মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

​সম্মেলনে জেলার ৫টি উপজেলার সহকারী প্রকৌশলী, উপসহকারী প্রকৌশলী এবং ক্ষুদ্র ল্যাট্রিন উদ্যোক্তাসহ (প্রডিউসার) মোট ৮০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিপিএইচই-এর প্রকৌশলী, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্যানিটেশন খাতের তরুণ উদ্যোক্তারা যৌথভাবে অংশ নেন।

​দিনব্যাপী এই সেশনে প্রকল্পের সার্বিক অগ্রগতি, ঢাকায় গঠিত টেকনিক্যাল সাব-কমিটির সুপারিশ, প্রশাসনিক মঞ্জুরী আদেশ এবং বাজারভিত্তিক স্যানিটেশন স্কেলিং কার্যক্রমের নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়।
​সম্মেলনে ট্রেইনার হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ইউনিসেফ ঢাকার ওয়াশ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট দীপক চন্দ্র রায় এবং ডিপিএইচই ঢাকা অফিসের সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার বাবুল আখতার।

​প্রশিক্ষণ সেশন পরিচালনা করার সময় ইউনিসেফের ওয়াশ ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট দীপক চন্দ্র রায় বলেন, জলবায়ু সহনশীল ও আধুনিক স্যানিটেশন প্রযুক্তি কেবল কাগজ-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না, তা প্রান্তিক মানুষের সাশ্রয়ের মধ্যে পৌঁছে দেওয়াই আমাদের মূল চ্যালেঞ্জ। স্থানীয় উদ্যোক্তাদের মাধ্যমে বাজারভিত্তিক নিরাপদ স্যানিটেশন সামগ্রী সরবরাহ নিশ্চিত করতে পারলে এ প্রকল্প টেকসই রূপ পাবে।

​সামাজিক সচেতনতা ও প্রযুক্তি গ্রহণের বিষয়ে জোর দিয়ে ডিপিএইচই-এর সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার বাবুল আখতার বলেন, টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তোলার জন্য সাধারণ মানুষের আচরণগত পরিবর্তন ও স্যানিটেশন পণ্যের সহজলভ্যতা অত্যন্ত জরুরি। সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ এবং উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে স্যানমার্কস মডেল লালমনিরহাটকে সারা দেশের মধ্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবে।

​সম্মেলনে সভাপতির বক্তব্যে লালমনিরহাট ডিপিএইচই-এর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক বলেন, সবার জন্য নিরাপদ ও টেকসই স্যানিটেশন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সুইজারল্যান্ড সরকার ও ইউনিসেফের সহায়তায় স্যানমার্কস প্রকল্প প্রান্তিক পর্যায়ে বাজারভিত্তিক স্যানিটেশন ব্যবস্থার প্রসারে অভূতপূর্ব ভূমিকা রাখছে। স্থানীয় উদ্যোক্তা তৈরি এবং আধুনিক ও সাশ্রয়ী প্রযুক্তি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিপিএইচই নিরলসভাবে কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা শতভাগ টেকসই স্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জন করব।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনোনীতা দাস। সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন আদিতমারী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মোঃ রায়হান ইকবাল।

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন

টেকসই স্যানিটেশনে মডেল লালমনিরহাট: স্যানমার্কস প্রকল্পের জেলা সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২২:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬