ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নিবন্ধন ও ট্রেড অনুমোদনপ্রাপ্ত ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় পীরগঞ্জে প্রতিষ্ঠানটির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সম্প্রতি হজ ও ওমরাহ পালনকারী ব্যক্তিদের জন্য বিনামূল্যে আরবি ভাষা প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়টি তুলে ধরা হয়।
ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান ফয়জুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ট্রাস্টি মোছাঃশিরীন বেগম মোয়াল্লেম তাকওয়া অতিথি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মোয়াল্লিন মুরসালিন, সেতাবগঞ্জ ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক সাদেকুল ইসলাম, বথপালিগাঁও মণ্ডলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাদেকুল ইসলাম, আশা’র সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার খালেদ হোসাইন এবং ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারের ট্রেইনার আব্দুল গফফার।
বক্তারা বলেন, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য আরবি ভাষা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবি ভাষার মৌলিক জ্ঞান থাকলে পবিত্র মক্কা-মদিনায় অবস্থানকালে স্থানীয়দের সঙ্গে যোগাযোগসহ বিভিন্ন প্রয়োজনীয় বিষয় সহজে বোঝা সম্ভব। এ লক্ষ্যেই বিনামূল্যে আরবি ভাষা প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারে আরবি ভাষার পাশাপাশি টেইলারিং, কেয়ারগিভিং ও জাপানি ভাষাসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও পীরগঞ্জে ফয়জুল শিরিন প্রফেশনাল ট্রেনিং সেন্টারে আরবি ভাষা প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা
-
মাহফুজুল হক হিরা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: - আপডেট সময় : ০৭:৫৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- 20
জনপ্রিয় সংবাদ




















