ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা ও সামাজিক সচেতনতা বাড়াতে কুড়িগ্রামে মশক নিধন ও সচেতনতামূলক অভিযান চালিয়েছে জেলা যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় সাত দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্বিতীয় দিনে পৌরসভার বৈশ্যপাড়ায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। পাশাপাশি বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
কর্মসূচিতে কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদসহ জেলা যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম যথেষ্ট নয়; এর জন্য প্রশাসনের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। জনসচেতনতা বৃদ্ধিতে যুবদলের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মোঃ জাফর আহমেদ, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা 


















