ঢাকা ১০:২২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নওগাঁয় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রতিনিধিরা অংশ নেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

র‍্যালিতে নওগাঁ জেলার সম্মানিত জেলা প্রশাসক এবং পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম অংশগ্রহণ করেন। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, সিভিল সার্জন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বিশেষ করে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, পানি জমে থাকতে না দেওয়া এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত ধ্বংস করার বিষয়ে জনগণকে সচেতন করা হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি রোগটির বাহক এডিস মশার বিস্তার রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, ড্রেন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র কিংবা নির্মাণাধীন স্থানে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।

তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধ কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে এ রোগের বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখতে। সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলে এডিস মশার প্রজনন অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

সচেতনতামূলক এ র‍্যালির মাধ্যমে নওগাঁবাসীর মধ্যে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতার বিষয়ে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ গফরগাঁয়ে জমে উঠেছে স্থানীয় সরকার নির্বাচনী হাওয়ায়

ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় সচেতনতামূলক র‍্যালি

আপডেট সময় : ০৭:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬