ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা অচলের হুমকি বাবলার

  • আপডেট সময় : ০৫:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • 2008

জাতীয় পার্টির চেযারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মামলা প্রত্যাহার করা না হলে আন্দোলনের মাধ্যমে ঢাকা অচল করে দেয়ার হুমকি দিয়েছেন জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইন্সিটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির যৌথ সভায় তিনি সরকারের প্রতি এই হুঁশিয়ারি দেন।

সভায় বাবলা বলেন, আমরা সরকারের সহযাত্রী। সরকারের দুঃখ-সুখের সাথী। আমাদের নেতা এরশাদের সমর্থন নিয়ে আওয়ামী লীগ বাবরবার ক্ষমতায় এসেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার এরশাদের মামলা প্রত্যাহার করছে না।

তিনি বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার মামলা প্রত্যাহারের জন্য রাস্তায় ভাংচুর করেছে। জাতীয় পার্টির ভাংচুর অবরোধ হরতালের রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু দলের সাধারণ নেতাকর্মীদের ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে জাতীয় পার্টি ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পল্লীবন্ধু এরশাদের মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে নামবে। প্রয়োজনে কঠোর কর্মসূচির মাধ্যমে ঢাকা অচল করে দিয়ে এরশাদের মামলা প্রত্যাহার করতে সরকারকে বাধ্য করবে জাতীয় পার্টি।

এ সময় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারসহ দলের শীর্ষনেতা ও জেলা উপজেলার সভাপতি সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

ঢাকা অচলের হুমকি বাবলার

আপডেট সময় : ০৫:০১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭