বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬-২৭ কার্যবর্ষের “সদস্য সংগ্রহ ও প্রচারণা কার্যক্রম” সাফল্যমণ্ডিত করার লক্ষ্য নিয়ে এবং সারা দেশের বিভিন্ন জেলায় সংগঠনের বিস্তৃতি ঘটাতে আহ্বায়ক কমিটি ও জোনভিত্তিক উপকমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানজিনা আক্তার চৈতি এবং সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন যৌথভাবে এ কমিটির অনুমোদন প্রদান করেন।
ঘোষিত কমিটিতে সাব্বির হাসান নিরব-কে আহ্বায়ক, নাইমা খাতুন-কে যুগ্ম আহ্বায়ক এবং আমানুর রহমান-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সমন্বয়কারী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিক বিন আলম সোহাগ, সুমনা আক্তার, নাদিরা জাহান প্রীতি, সুরাইয়া ইয়াসমিন সুমি ও সাদিয়া জাহান হক।
সংগঠনের সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে অঞ্চলভিত্তিক ৮টি উপকমিটি গঠন করা হয়েছে। উপকমিটির জোনভিত্তিক সমন্বয়কারী ও সদস্যরা হলেন—
কর্ণফুলী জোন: সমন্বয়কারী আশিক বিন আলম সোহাগ। সদস্য: সানজিদা আফরিন মেঘলা, আবু রাফে উমাইর, তানজিনা আক্তার, জোহরা রোজি ও সাইমা হাসান।
ব্রহ্মপুত্র জোন: সমন্বয়কারী নাইমা খাতুন। সদস্য: জিসি দেবনাথ, মোস্তাকিম হাসান, বন্যা বৈষ্ণব ও শেখ সোনিয়া।
ইচ্ছামতী জোন: সমন্বয়কারী আমানুর রহমান। সদস্য: ইমরান মাহমুদ, তানজিলা আক্তার তানু, ফারনাজ মুক্তা, মিজানুর রহমান ও সাব্বির হোসেন।
হালদা জোন: সমন্বয়কারী নাদিরা জাহান প্রীতি। সদস্য: নুসরাত জেরিন ও অন্তি বড়ুয়া।
কীর্তনখোলা জোন: সমন্বয়কারী সুরাইয়া ইয়াসমিন সুমি। সদস্য: শাফায়াত হোসেন ও আজিজুল হাকিম সামি।
করতোয়া জোন: সমন্বয়কারী সুমনা আক্তার। সদস্য: মাহজাবীন তাসনীম রুহী, জাকিয়া সিদ্দিকা, রুহুল আমিন ও শেখ মেহেদী হাসান।
সুরমা জোন: সমন্বয়কারী সাদিয়া জাহান হক। সদস্য: উম্মে রোকাইয়া ও সুমাইয়া রহমান।
পদ্মা জোন: সমন্বয়কারী মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং সদস্য সরফরাজ শিপন।
বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ প্রত্যয় ব্যক্ত করেন যে, নবমনোনীত দায়িত্বপ্রাপ্তরা সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে সংগঠনকে আরও সুসংগঠিত ও বেগবান করে তুলবেন।
গাজীপুর প্রতিনিধি: 


















