পটুয়াখালীর দশমিনা উপজেলার ২নং আলীপুর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নতুন শাখা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো: আনোয়ার হোসেনকে সভাপতি এবং গাজী মো: হোসেনকে সেক্রেটারি মনোনীত করা হয়েছে।
ইউনিয়ন শাখার দায়িত্বশীল ও কর্মীদের উপস্থিতিতে এক সমাবেশ ও প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়। নবগঠিত কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক (জয়েন্ট সেক্রেটারি) হিসেবে মো: সাইদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফেজ মাওলানা মুফতী মুহাম্মদ বাইজিদ হাসান।
কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মো: ইব্রাহিম খলিল।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা শাখার দায়িত্বশীলবৃন্দ—সহ-সভাপতি মাওলানা আ: রহিম, সহ-সভাপতি মাওলানা মো: কবির হোসেন, সহ-সভাপতি মাওলানা মো: শামিম জোমাদ্দার এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মাওলানা মো: রুহুল আমিন রুহানি।
সমাবেশে উপস্থিত অতিথিবৃন্দ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং সমাজ সংস্কার, গণমানুষের অধিকার আদায় ও সংগঠনকে আরও সুসংগঠিত করতে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। নবনির্বাচিত দায়িত্বশীলগণও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রতিনিধি: মৃধা মোহাম্মদ জহিরুল ইসলাম দশমিনা (পটুয়াখালী) 



















