সোনাগাজী পৌরসভার নাগরিকদের দীর্ঘদিনের চরম ভোগান্তি ও দুর্গন্ধের কষ্ট অবশেষে দূর হতে চলেছে। সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মারজান হোসাইন এর আন্তরিক প্রচেষ্টা ও বিচক্ষণ পদক্ষেপে সোনাগাজী পৌরসভার পূর্ব চরখোয়াজ এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন নির্ধারণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে পৌরসভার বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা জমে পরিবেশ ও জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছিল। সোনাগাজীবাসীর দীর্ঘদিনের এই নাগরিক ভোগান্তি দূর করতে এগিয়ে আসেন পৌর প্রশাসক মারজান হোসাইন। তাঁর উদ্যোগের ফলে পূর্ব চরখোয়াজ এলাকায় ডাম্পিং স্টেশনের স্থান নির্ধারিত হওয়া পরিচ্ছন্ন ও দূষণমুক্ত পৌরসভা গড়ার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
এই যুগান্তকারী পদক্ষেপের জন্য পৌর প্রশাসক ও ইউএনও মারজান হোসাইনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পৌরসভার সাধারণ জনগণ ও স্থানীয় বাসিন্দারা। সচেতন মহল আশা প্রকাশ করছেন, খুব দ্রুতই পূর্ব চরখোয়াজ এলাকার এই ডাম্পিং স্টেশনে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পুরোদমে চালু হবে এবং সোনাগাজী পৌরসভা একটি আধুনিক ও সুন্দর জনপদে রূপ নেবে।
এই কার্যক্রমে রাজনৈতিক /সামাজিক ব্যক্তিবর্গ পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করায় উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় ।
সোনাগাজী উপজেলা প্রতিনিধিঃসাহিদুর রহমান 


















