ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দুই শীর্ষ নেতাসহ জামায়াতের ১৩ জন রিমান্ডে

  • আপডেট সময় : ০৯:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫
  • 448

1023
সাবেক দুই এমপি জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরওয়ারসহ আটক ১৩ নেতাকর্মীর বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পল্লবী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম লুৎফর রহমান শিশির তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।
মুজিবুর ও পরোয়ার ছাড়াও জামায়াতের অন্য নেতাকর্মীরা হলেন, কাফরুল থানা জামায়াত সভাপতি তসলিম আলম, আবুল কালাম আজাদ, মো. মুনসুর রহমান, মো. জাকির হোসেন, মো. জাহাঙ্গীর আলম, এ বি এম নুরুউল্লাহ (মোহাম্মদউল্লাহ), মো. আবুল হাশেম, মো. সাব্বির, মজিবুর রহমান, হারুনুর রশিদ ও মো. আশরাফুল আলম ইকবাল। এর আগে গতকাল রাজধানীর পল্লবীর একটি বাসায় ঘরোয়া বৈঠকের সময় তাদের আটক করে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

দুই শীর্ষ নেতাসহ জামায়াতের ১৩ জন রিমান্ডে

আপডেট সময় : ০৯:১৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫