ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজায় নিরাপত্তার নিচ্ছিন্দ্র চাদরে সিরাজগঞ্জের ৫৫৮ পূজামণ্ডপ

মাঠে আনসার-ভিডিপির ৩৬৩০ সদস্য ও বিশেষ স্ট্রাইকিং ফোর্স এর সহযোগিতায়
১৬ অক্টোবর ২০২৬ থেকে সারা বাংলাদেশ সহ
সিরাজগঞ্জ জেলাজুড়ে শারদীয় দুর্গাপূজা আনন্দময়, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিচ্ছিন্দ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা আনসার ভিডিপি ও জেলা প্রশাসন। সর্বমোট ৫৫৮টি পূজা মণ্ডপে সার্বক্ষণিক নিরাপত্তায় ৩৬৩০ জন আনসার ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা কমান্ড্যান্ট জনাব আলী রেজা রাব্বী, বিভিএমএস-এর দিকনির্দেশনা ও দক্ষ নেতৃত্বে এবং সিরাজগঞ্জ সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শফিকুল হকের সার্বিক সহযোগিতায় মাঠপর্যায়ে নিরাপত্তাকর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সদর উপজেলা পরিষদ চত্বরে এক বিশেষ ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুন খান। এতে বিশেষ অতিথি হিসেবে সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-সহ আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য দিক:

মোট পূজামণ্ডপ: জেলায় এ বছর ৫৫৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

ফোর্স মোতায়েন: মণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তায় ৩৬৩০ জন আনসার ভিডিপি সদস্য সরাসরি দায়িত্ব পালন করছেন।

বিশেষ স্ট্রাইকিং ফোর্স: যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়নের ২টি বিশেষ স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক মাঠে সক্রিয় রয়েছে।

এ বিষয়ে জেলা কমান্ড্যান্ট জনাব আলী রেজা রাব্বী মুঠোফোনে জানান, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। কোনো দুষ্কৃতকারী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে।” তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তিনি নিজেও পর্যায়ক্রমে জেলার মণ্ডপগুলো পরিদর্শন করছেন।

জেলা কমান্ড্যান্টের দূরদর্শী নেতৃত্ব, উপজেলা কর্মকর্তাদের সমন্বয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ পদক্ষেপে সিরাজগঞ্জে অত্যন্ত শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

দুর্গাপূজায় নিরাপত্তার নিচ্ছিন্দ্র চাদরে সিরাজগঞ্জের ৫৫৮ পূজামণ্ডপ

আপডেট সময় : ০৮:১৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬