টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও বৃত্তির সনদ প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ধনবাড়ী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ধনবাড়ী উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি *খন্দকার নাজিরুল ইসলামের* সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী*।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা *মো. বাবুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা **মো. ফরহাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা **মো. ইসমাইল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা **মো. আব্দুস সালাম জাকারিয়া* এবং উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক *অধ্যাপক মো. মিজানুর রহমান*।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা *মো. দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ **মাহমুদুল আমিন রইচ, ধনবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি **সৈয়দ সাজন আহমেদ রাজু*সহ বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা *নূরজাহান আক্তার সাথী* বলেন, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী ও উৎসাহিত করবে। পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে উঠতে এ ধরনের স্বীকৃতি তাদের অনুপ্রেরণা জোগাবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি *মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার ও মাদক থেকে দূরে থাকার* আহ্বান জানান। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে অভিভাবক ও শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন। পরে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















