ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীর পাঁচপোটল থেকে ৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের পাঁচপোটল পূর্বপাড়া এলাকা থেকে ৫ গ্রাম হেরোইনসহ মোঃ পরাণ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। এ সময় তার সহযোগী মোঃ হযরত আলী (৩৯) দৌড়ে পালিয়ে যায়।
বুধবার (৭ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পাঁচপোটল পূর্বপাড়া এলাকার দারুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসার সামনে একরামুল হকের আকাশমনি গাছের বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায়, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আরিফুল ইসলামের তত্ত্বাবধানে এবং ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মোঃ আরিফুল হাসানের নেতৃত্বে পুলিশ সদস্যরা ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার অভিযানে অংশ নেন।
অভিযানকালে পাঁচপোটল এলাকা থেকে মোঃ পরাণকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে বাদামি রঙের ৫ গ্রাম হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় তার সহযোগী মোঃ হযরত আলী দৌড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত মোঃ পরাণ ধনবাড়ী উপজেলার পাঁচপোটল কলেজপাড়া এলাকার মোঃ লতিফ ফারাজীর ছেলে। অপর আসামি মোঃ হযরত আলী পাঁচপোটল এলাকার তসর আলীর ছেলে।
এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ৮(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে। মামলা নং-০৭, তারিখ ৮ অক্টোবর ২০২৬।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নূরুস সালাম সিদ্দিক বলেন, “মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে যারা জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে পলাতক আসামিকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধনবাড়ীর পাঁচপোটল থেকে ৫ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

আপডেট সময় : ০৬:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬