ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীর বেকারত্ব দূর করার প্রত্যয় এড. শামসুজ্জামান সুরুজের

ধনবাড়ী উপজেলার বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে বেকারত্ব দূর করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এড. শামসুজ্জামান সুরুজ।
ধনবাড়ী তথা টাঙ্গাইলের কৃতি সন্তান এড. শামসুজ্জামান সুরুজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা তৃণমূলের নেতাকর্মীদের কাছে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিত।
রাজনৈতিক অঙ্গনে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থাভাজন হিসেবে নিজেকে তুলে ধরেছেন।
ধনবাড়ীর উন্নয়ন ও তরুণ প্রজন্মের কর্মসংস্থান প্রসঙ্গে এড. শামসুজ্জামান সুরুজ বলেন, “ধনবাড়ী উপজেলার কোনো ছেলে-মেয়ে বেকার থাকবে না। আমরাও বেকার থাকব না। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, ধনবাড়ীকে শুধু উপজেলার গণ্ডিতে নয়, পুরো বাংলাদেশের কাছে একটি সম্ভাবনাময় ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁর এমন প্রত্যয়ে স্থানীয় নেতাকর্মী ও তরুণদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জনপ্রিয় সংবাদ

ভারতে পালানোর সময় আখাউড়ায় ইমিগ্রেশনে বৈষম্য বিরোধী আন্দোলনে দুই হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ধনবাড়ীর বেকারত্ব দূর করার প্রত্যয় এড. শামসুজ্জামান সুরুজের

আপডেট সময় : ০৬:৪০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬