আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৬নং মুশুদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তিনবারের নির্বাচিত ইউপি সদস্য জননেতা মোঃ শহীদুল ইসলাম সুরুজ। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে জনসেবা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়ভাবে পরিচিত।
সৎ, নির্ভীক, কর্মঠ ও সমাজসেবক হিসেবে পরিচিত শহীদুল ইসলাম সুরুজ নিজেকে মেহনতি মানুষের আস্থাভাজন এবং অসহায় মানুষের বন্ধু হিসেবে তুলে ধরে আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর পরিকল্পনার মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা ভাতার সুষম বণ্টন, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ ও সংস্কার এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন।
এ ছাড়া ইউনিয়নবাসীকে হয়রানিমুক্ত সেবা প্রদান, সুষ্ঠু ও ন্যায়সংগত বিচার নিশ্চিত করা এবং মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। তাঁর লক্ষ্য, মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে ৬নং মুশুদ্দি ইউনিয়নকে গড়ে তোলা। পাশাপাশি সামাজিক নিরাপত্তা ভাতার সুবিধাভোগীরা যাতে কোনো ধরনের আর্থিক হয়রানি ছাড়াই তাঁদের প্রাপ্য সুবিধা পান, সে বিষয়েও কাজ করার অঙ্গীকার রয়েছে তাঁর।
স্থানীয় পর্যায়ে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। সমর্থকদের প্রত্যাশা, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে তিনি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখতে পারবেন।
স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নে সুশাসন প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
জনসেবার ধারাবাহিকতা বজায় রেখে একটি উন্নত, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে শহীদুল ইসলাম সুরুজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবার দোয়া ও সমর্থন কামনা করছেন।
সুজন কুমার দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: 



















