ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধনবাড়ীর সাত ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূর জাহান আক্তার সাথী।
এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ধনবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নে সবুজায়ন আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

ধনবাড়ীর সাত ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় : ০৭:১১:০১ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬