ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে:- এমপি সৈয়দ মোঃ ফয়সল

হবিগঞ্জের চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সায়হাম গ্রুপের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে এ অর্থ তুলে দেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশের মানুষ বিভিন্ন ধর্ম ও মতের অনুসারী হলেও পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার সবার ধর্মীয় মূল্যবোধ ও বিশ্বাসকে সম্মান করে। ধর্ম পালন করা মানুষের সাংবিধানিক অধিকার।

তাই প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সরকার সে বিষয়ে আন্তরিক। শারদীয় দুর্গাপূজা যাতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সৈয়দ মোহাম্মদ ফয়সল আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদীয় দলের সভায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করার নির্দেশ দিয়েছেন। ২০২৪ সালে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশ গভীর সংকটের সময় চুনারুঘাট-মাধবপুরসহ সারাদেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে কাজ করা হয়েছে।

তিনি বলেন, মাধবপুর ও চুনারুঘাটে কোনো চাঁদাবাজ ও দখলদারের ঠাঁই হবে না। বিএনপি সাম্য ও সমতার রাজনীতিতে বিশ্বাস করে। কারও ওপর জুলুম-নির্যাতন নয়, বরং সবার অধিকার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

সংসদ সদস্য বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্যেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। পূজামণ্ডপে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

চুনারুঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণয় পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী, সায়হাম গ্রুপের এমডি সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নীট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান,সাবেক মেয়র নাজিম উদ্দিন শামসু সহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সায়হাম গ্রুপের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য চুনারুঘাট উপজেলার ৮৪টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।

উল্লেখ্য যে, সায়হাম গ্রুপের পক্ষ থেকে মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সর্বমোট ২০৩টি পূজামণ্ডপে পৃথক অনুষ্ঠানে ২০ লাখ টাকারও বেশি আর্থিক অনুদান প্রদান করা হয়।

জনপ্রিয় সংবাদ

বাউফলে আগুনে পুড়ল ঘর, গবাদিপশু ও বিয়ের স্বপ্ন

ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে:- এমপি সৈয়দ মোঃ ফয়সল

আপডেট সময় : ০৭:৪৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬