শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুড়িগ্রামের সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব।
শুভেচ্ছা বার্তায় তিনি শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্য সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করার একটি উপলক্ষ। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং প্রতিটি পরিবারে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি,এটাই তাঁর প্রত্যাশা।
মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব দুর্গোৎসবের আনন্দঘন সময়ে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্যাপন এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের চর্চার মধ্য দিয়ে কুড়িগ্রামসহ সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত আরও সুদৃঢ় হবে।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি, কল্যাণ ও সম্প্রীতির বার্তা,এই প্রত্যাশায় সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।
ধর্ম যার যার, উৎসবের আনন্দ সবার,সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিপ্লব
-
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতা - আপডেট সময় : ০৫:১১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- 2
জনপ্রিয় সংবাদ



















