ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ চার প্রতারক গ্রেপ্তার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক নেওয়া ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর ও দুই লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নওগাঁ সদর উপজেলার কোমাইগাড়ি পূর্বপাড়া এলাকার মোছা. চামেলী আক্তার মিলি (৪৫), আত্রাই উপজেলার বেড়াহাসন এলাকার মো. রাকিব হাসান (২৯), বদলগাছী উপজেলার নিহনপুর পূর্বপাড়া এলাকার মো. সোহরাব হোসেন (২৬) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ফুটানিগঞ্জ এলাকার মো. নাঈম হোসেন (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার একটি গ্রামের এক স্কুলশিক্ষকের পূর্বপরিচিত ছিলেন চামেলী আক্তার মিলি। প্রয়োজন অনুযায়ী ওই শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলতেন তিনি। গত ২৫ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে মিলি ওই শিক্ষককে ফোন করে জরুরি বিষয়ে কথা বলার জন্য নওগাঁ শহরে তার বাসায় আসতে বলেন।

জরুরি বিষয়ের কথা শুনে সরল বিশ্বাসে ওই শিক্ষক মিলির বাসায় গেলে সেখানে মিলিসহ আরও দুই-তিনজন তাকে আটক করেন। পরে মারধরের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। একই সঙ্গে ৩০০ টাকার একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং দুই লাখ টাকার একটি চেক লিখে নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নওগাঁ সদর থানায় মামলা করা হয়। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। প্রায় এক সপ্তাহের অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভুক্তভোগীর কাছ থেকে জোরপূর্বক নেওয়া স্ট্যাম্প ও দুই লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আন্তঃউপজেলা এই প্রতারক চক্রটি বিভিন্ন কৌশলে মানুষকে প্রলোভনে ফেলে, ভয়ভীতি দেখিয়ে কিংবা ছবি তুলে ব্ল্যাকমেইল করত। পরে এসব ছবি বা তথ্যের অপব্যবহারের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে টাকা আদায় করত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

আছে, চাষি নেই ক্রেতাশূন্য  ফড়িংয়ের দিঘির সারের দোকান

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারী সদস্যসহ চার প্রতারক গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৪৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬