ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরহাটে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: পরিদর্শনে পৌর প্রশাসক, ইট ফেরত ও অংশবিশেষ ভাঙা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার মেডিকেল রোড এক্সটেনশন ও নতুন সিসি সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে সরেজমিন পরিদর্শন করেছেন পৌরসভার নতুন প্রশাসক রহমত উল্লাহ।

ফটিকছড়ি খবর ও সি-প্লাস টিভিতে নিউজ প্রকাশের পরপরই তিনি সংশ্লিষ্ট পৌরসভার সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে নিয়ে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন।

সরেজমিন পরিদর্শনকালে নির্মাণকাজে ব্যবহৃত ইটের টি-টেস্টের ফলাফল পর্যালোচনা করা হয়। পরীক্ষায় অনুত্তীর্ণ ইটের ব্যাচ ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি ইতোমধ্যে নিম্নমানের ইট দিয়ে নির্মাণ করা অংশবিশেষ ভেঙে ফেলার ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারকে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়ে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে বলে পৌরসভা সূত্রে জানা গেছে।

পৌর প্রশাসক রহমত উল্যাহ বলেন, নির্মাণকাজের মানের বিষয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কাজের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।
এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আনার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে নির্মাণকাজে অনিয়মের বিষয়টি তাৎক্ষণিকভাবে জানিয়ে প্রতিবাদ করায় স্থানীয় এলাকাবাসীকেও ধন্যবাদ জানান পৌর প্রশাসক।

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক

নাজিরহাটে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ: পরিদর্শনে পৌর প্রশাসক, ইট ফেরত ও অংশবিশেষ ভাঙা

আপডেট সময় : ১২:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬