ঢাকা ০৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বিশ্ব সাক্ষরতা দিবস। “মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” — এই তাৎপর্যপূর্ণ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ সেপ্টেম্বর (২০২৬) উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নাসিরনগরের যৌথ উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।
সকাল থেকেই উপজেলা প্রাঙ্গণে দেখা যায় প্রাণচাঞ্চল্য। রঙিন প্ল্যাকার্ড আর ব্যানার হাতে সারিবদ্ধভাবে অংশ নেয় শতাধিক স্কুলশিক্ষার্থী, যাদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানে যোগ করে এক ভিন্ন মাত্রা। শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় আলোচনা সভার মধ্য দিয়ে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহীনা নাছরিন। তিনি তার বক্তব্যে বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান নয়, এটি একটি জাতির অগ্রগতির মূল চাবিকাঠি। শিক্ষা ছাড়া কোনো জাতি সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব কে এম বশির উদ্দিন। তিনি তার বক্তব্যে ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজের সর্বস্তরের মানুষকে সাক্ষরতা আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের সম্মিলিত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও অর্থবহ ও তাৎপর্যপূর্ণ।
বক্তারা সবশেষে অভিমত ব্যক্ত করেন, নাসিরনগরকে শতভাগ সাক্ষরতার আওতায় আনতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টা। শিক্ষার আলো প্রতিটি ঘরে পৌঁছে দেওয়াই এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন উপস্থিত অতিথিবৃন্দ।

জনপ্রিয় সংবাদ

মিথ্যা সংবাদের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

নাসিরনগরে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়

আপডেট সময় : ০১:৩২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬