ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে না গেলে আম-ছালা দুটোই হারাবে বিএনপি’

  • আপডেট সময় : ০৫:৩২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • 409

চাঁদপুর প্রতিনিধি,
আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপিকে আম-ছালা দুটোই হারাতে হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, ‘গতবার নির্বাচনে না গিয়ে তাদের আম গেছে। আর এবারের নির্বাচনে অংশ না নিলে তাদের আম-ছালা দু’টোই যাবে।’

শনিবার সন্ধ্যায় চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জেলা যুবলীগ আয়োজিত অনুষ্ঠানে মায়া বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যতোই চিল্লাচিল্লি করুক, কোনো কাজ হবে না। ২০১৯ সালের একদিন আগেও সরকার ক্ষমতা ছাড়বে না। এবং সে নির্বাচন হবে শেখ হাসিনার সরকারের অধীনেই।

বিএনপিকে উদ্দেশ্যে করে মন্ত্রী বলেন, দুষ্টমি বাদ দিয়ে জনগণের কাছে আসুন, জনগণের সাথে মিশুন। জনগণ যদি আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে তবে আমরা সালাম দিয়ে আপনাদের হাতে ক্ষমতা তুলে দিবো।

আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। তাই আওয়ামী লীগের সময়ে দেশের উন্নয়নে জোয়ার বয়। আগামী নির্বাচনে আমাদের উন্নয়ন নিয়েই জনগণের কাছে গিয়ে ভোট চাইবো। ইনশাআল্লাহ জনগণ আমাদের পক্ষেই রায় দিবে।’

গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কচুয়া আসনের সাংসদ মহীউদ্দিন খান আলমগীর।

জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া কালুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবু সুজিত রায় নন্দী, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সংবর্ধিত অতিথি চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারী।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাসের পরিচালনায় আরও বক্তব্য দেন- আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম দীপু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার প্রথম মাজারে চট্টগ্রাম মহানগর বিএনপির শ্রদ্ধা

নির্বাচনে না গেলে আম-ছালা দুটোই হারাবে বিএনপি’

আপডেট সময় : ০৫:৩২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭