ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীর, সৈয়দপুরে ঈদে মীলাদুন্নবী (সা) ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিল্লাদুন্নবী সা. ও ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে আল ফারুক একাডেমি। বৃহস্পতিবার সকালে একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যাক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান। একাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোছাদ্দিকুল আলম, সৈয়দপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রামানিক একাডেমি ম্যানেজিং কমিটির সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন। অন্যদের মধ্যে একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান গোলাম মোস্তফা, সদস্য শরফুদ্দিন খান বক্তব্য দেন।

বক্তারা শিক্ষার্থীদের বর্তমান সময়ের পাশাপাশি ভবিষ্যৎ জীবন আরও সমৃদ্ধ করার জন্য জ্ঞানার্জন, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্ব দেন। তাঁরা শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান।

পরে ঈদে মিলাদুন্নবী (সা.) ও নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সূধীজনরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আছে, চাষি নেই ক্রেতাশূন্য  ফড়িংয়ের দিঘির সারের দোকান

নীলফামারীর, সৈয়দপুরে ঈদে মীলাদুন্নবী (সা) ও নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৪২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬