নোয়াখালীর হাতিয়া উপজেলার ৬ নম্বর চরকিং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধনুমিয়া বাজার এলাকায় আবু তাহেরের বাড়ির মোহাম্মদ জহিরের সন্তান দুই বছর বয়সী শিশু হামিম আজ সকালে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়।
বিষয়টি দেখতে পেয়ে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
শিশু হামিমের মৃত্যুতে তার পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা প্রতিনিধি। 



















