পত্নীতলা উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার বিকেল ৪:৩০ মিনিটে পত্নীতলা থানার কেশবপুর গ্রামের কাঁচা রাস্তার ওপর থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তি কেশব পুর গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৪০)। পিতা মৃত বাবর আলী, থানা-পত্নীতলা জেলা-নওগাঁ। এ সময় তার হেফাজতে থাকা ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
পত্নীতলা থানার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
স্থানীয় সচেতন মহল মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।
পত্নীতলা(নওগাঁ) প্রতিনিধি 


















