ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ,ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুনতাসীর আলম রবিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন, জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিম, ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন ও জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল।
এ ছাড়া জেলা স্বেচ্ছাসেবক দল এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, দেশীয় অস্ত্রের ব্যবহারসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটছে। তাদের দাবি, একটি মহল এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন। দেশের শান্তি, স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবেন বলেও জানান।
পরে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। কর্মসূচিকে ঘিরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে ভোলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ,ও সমাবেশ

আপডেট সময় : ০৫:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬