মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়ইছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১২টার দিকে মুড়ইছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় একটি পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
র্যাবের প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদের ছবি প্রকাশ করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়েছে, উদ্ধার হওয়া দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি ৫ আগস্ট ২০২৪ তারিখে থানা থেকে লুণ্ঠিত অস্ত্র-গুলির সঙ্গে সংশ্লিষ্ট।
গভীর রাতে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
পরিত্যক্ত অবস্থায় পাইপগান ও দুই রাউন্ড চায়না রাইফেলের গুলি উদ্ধার
-
আলী আহমদ রিপন মৌলভীবাজার জেলা প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৪৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- 5
জনপ্রিয় সংবাদ



















