ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস-উদযাপন

‎
‎

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৬ উদযাপন হয়েছে।
‎
‎ এ উপলক্ষে ১৩ অক্টোবর ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ১১:০০ ঘটিকায় পলাশ ফায়ার স্টেশনের উদ্যোগে পলাশ উপজেলা পরিষদ চত্বরের শহিদ মিনারের সামনের খোলা মাঠে ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও উদ্ধারবিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎ উক্ত মহড়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। তাছাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
‎
‎ অনুষ্ঠানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগকালীন পরিস্থিতিতে করণীয়, অগ্নিনিরাপত্তা, জরুরি উদ্ধার কার্যক্রম এবং জানমালের ক্ষয়ক্ষতি হ্রাসের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়। পাশাপাশি আলোচনা সভায় দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি গ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি হ্রাসের গুরুত্ব তুলে ধরা হয়।
‎
‎ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও যথাযথ প্রস্তুতি গ্রহণের মাধ্যমে একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ড

পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস-উদযাপন

আপডেট সময় : ১০:১০:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬