নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় আকলিমা আক্তার পাখি (৩০) ও তার ৮ বছরের মেয়ে রাফা মনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
১৫ অক্টোবর ২০২৬ রোজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়ক সংলগ্ন রেললাইনে উক্ত দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা আক্তার পাখি ঘোড়াশাল ফুলদির টেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্তী। মেয়েকে নিয়ে স্হানীয় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় মেয়েকে নিয়ে ঘোড়াশাল বাইপাস এলাকার রেললাইনে ওঠেন আকলিমা আক্তার। এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং মেয়ে রাফা মনি গুরুতর অবস্থায় আহত হয়।
পরে আশঙ্কাজনক পরিস্থিতিতে রাফা মনিকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার ও মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে নিহত আকলিমা আক্তার পাখির মরদেহ উদ্ধার করে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পলাশ ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু
-
মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি, নরসিংদী - আপডেট সময় : ০৫:৩৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
- 22
জনপ্রিয় সংবাদ




















