“আজকের চারা, আগামী দিনের সবুজ পৃথিবীর ইশারা”—এই স্লোগানকে সামনে রেখে মরহুম মাগফুর আলহাজ্ব মুহাম্মদ আকরাম আলী মিয়াজীর স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফলজ চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
হাজী আকরাম আলী একাডেমির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ আব্দুল মান্নানের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর শ্রদ্ধেয় পিতা মরহুম মাগফুর আলহাজ্ব মুহাম্মদ আকরাম আলী মিয়াজীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তাঁর মাতা আনতাশা বেগমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষেও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিতা-মাতার স্মৃতিচারণ, তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে উপস্থিতদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, পিতা-মাতার স্মৃতিকে স্মরণীয় করে রাখার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। আজকের একটি চারা ভবিষ্যতে বৃক্ষে পরিণত হয়ে মানুষের জন্য ছায়া, ফল ও অক্সিজেনের উৎস হবে—এটাই এই কর্মসূচির মূল বার্তা।
অনুষ্ঠানের স্থান:
হাজী আকরাম আলী একাডেমি ও হাজী আকরাম আলী হাফিজিয়া মাদ্রাসা (প্রস্তাবিত) মাঠ প্রাঙ্গণ।
চাঁদপুর প্রতিনিধি ।মো রাব্বি ঢালী 



















