ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পীরগঞ্জে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবকদের মতবিনিময় সভা ও মিড ডে কার্যক্রম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনায় মনোযোগ বৃদ্ধির লক্ষ্যে মা ও অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে কার্যক্রমেরও আয়োজন করা হয়।
৭ অক্টোবর সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাহিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এম এ এস রবিউল ইসলাম সবুজ।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাম্মৎ শিরীন বেগম।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মোঃফয়জুল ইসলাম, সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের প্রতিনিধি জহুরুল ইসলাম এবং অভিভাবক মোছাঃ মুন্নি বেগম ও রেখা রানী।
বক্তারা বলেন, শিশুদের শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকা যথেষ্ট নয়; এর পাশাপাশি অভিভাবকদের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাড়িতে পড়াশোনার পরিবেশ তৈরি করা এবং সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রাহিম উদ্দিন বলেন, শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা, নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনায় মনোযোগী করে তুলতে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে।
এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের জন্য মিড ডে কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি ও পাঠদানে আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের কল্যাণে বিদ্যালয়ভিত্তিক বিভিন্ন উদ্যোগ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মাহফুজুল হক হিরা

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

পীরগঞ্জে শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা-অভিভাবকদের মতবিনিময় সভা ও মিড ডে কার্যক্রম

আপডেট সময় : ১১:২৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬