নওগাঁর পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গাংগুরিয়া ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর)১২টায় সারাইগাছি মোড় মোজাম্মেল মাস্টারের আড়ত ঘরে গাংগুরিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এ সম্মেলনে দলটির স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ ওমর আলী, সম্মানিত সদস্য জেলা শাখা, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হুজ্জাতুল্লাহ শেখ, সভাপতি পোরশা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোঃ মামুনুর রশিদ, সেক্রেটারি পোরশা শাখা ,মাহবুবুর রহমান ,আতাউল হক , মমিনুল হক ,মাওলানা আব্দুল কাদের সহ ইউনিয়নের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ মোজাম্মেল হক মাস্টার।
সম্মেলনে বক্তারা বলেন, দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
এ সময় গাংগুরিয়া ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং দলীয় কর্মসূচি বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়। তৎসঙ্গে পুরাতন কমিটির বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটিতে স্থান পান সভাপতি আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক মাস্টার, সেক্রেটারি মনজুরুল হক ,সাংগঠনিক মাওলানা রাশিদুল সহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
পোরশায় ইসলামী আন্দোলনের গাংগুরিয়া ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
-
এম এ মান্নান পোরশা (নওগাঁ) প্রতিনিধি: - আপডেট সময় : ০৬:২০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- 24
জনপ্রিয় সংবাদ




















