ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পোরশায় মাদকবিরোধী অভিযানে১ মাদক ব্যবসায় আটক

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২৫) নামে এক পেশাদার খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সারাইগাছী বাজার চারমাথা মোড় থেকে শিশাহাটগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সারাইগাছী এলাকার একটি মুদি দোকানের সামনে ও নির্মাণাধীন একটি ভবনের নিকট পাকা রাস্তার পাশে মাদক বিক্রির সময় মেহেদী হাসানকে আটক করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান পোরশা উপজেলার সারাইগাছী (পশ্চিমপাড়া) এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ১৬ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকসহ আটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

পোরশায় মাদকবিরোধী অভিযানে১ মাদক ব্যবসায় আটক

আপডেট সময় : ১১:৫৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬