সিলেট জেলা ওলামা দলের আহ্বায়ক ও কেন্দ্রীয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ওসমানীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য মাওলানা কাজী মো. নূরুল হক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।বর্তমানে তিনি সিলেট এর ওসমানী নগর উপজেলার তাজ পুর প্যারাডাইস মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে দলীয় নেতাকর্মী, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন।এদিকে মাওলানা কাজী মো. নূরুল হকের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে সবার কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে।পরিবারের পক্ষ থেকে তাঁর আশু রোগমুক্তি ও সুস্থতার জন্য আত্মীয়স্বজন, সহকর্মী, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে।মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন
মোঃ রাজন আহমদ নিজস্ব প্রতিনিধি, 



















