লোহাগাড়ায় মৃত্যুদাবির চেক হস্তান্তর করল প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চট্টগ্রাম কর্পোরেট জোন-৬ এর উদ্যোগে গ্রহকের মৃত্যুদাবির চেক হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ) লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের মোস্তফা সিটি সেন্টারে কোম্পানির লোহাগাড়া জোনাল অফিসের হল রুমে এ চেক হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ।
কোম্পানির ইভিপি-১ ও চট্টগ্রাম কর্পোরেট জোন-৬ এর ইনচার্জ মো.তারেক বিন কবিরের সভাপতিত্বে ও মোহাম্মদ ফারুখের সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি-২ ও চট্টগ্রাম কর্পোরেট জোন-১৮ এর ইনচার্জ এস.এম.ইব্রাহীম শামিম,ইভিপি-২ ও চট্টগ্রাম কর্পোরেট জোন-১৭ এর ইনচার্জ এ.বি.এম আনোয়ারুল হক। কোম্পানির লোহাগাড়া জোনাল অফিসের
ভিআইপি গ্রাগক মোহাম্মদ নুরুচ্ছফা, জসিম উদ্দীন। অনুষ্ঠানে করপোরেট জোনের কর্মকর্তা, উন্নয়নকর্মী, গ্রাহক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা গ্রাহকসেবায় স্বচ্ছতা, দ্রুত বীমা দাবি নিষ্পত্তি এবং বীমা কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় কোম্পানির লোহাগাড়া জোনাল অফিসের সুবিধাভোগীদের মরহুমা হাছিনা আক্তারের মৃত্যু দাবির ৬ লক্ষ ৮৪ হাজার টাকার
চেক তার স্বামী জসিম উদ্দীনের কাছে হস্তান্তর করা হয়।
লোহাগাড়া প্রতিনিধি মোহাং ইয়াছিন 



















