চট্টগ্রামের ফটিকছড়িতে পরিবেশ দূষণ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি বাসকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
সোমবার (১৯ অক্টোবর) পরিচালিত এ অভিযানে পরিবেশ দূষণ বিধিমালা, ২০২৫-এর বিধি ৬ (২) লঙ্ঘনের দায়ে বিধি ১৯(২) অনুযায়ী প্রতিটি বাসকে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মাঈনুদ্দীন ফয়সল। এ সময় পেশকার হিসেবে দায়িত্ব পালন করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হিসাব সহকারী বাপ্পী কুমার দে। পরিবেশ দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে আইন বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
ফটিকছড়ি প্রতিনিধি (চট্টগ্রাম) আবদুল্লাহ আল বোরহান 


















